পটুয়াখালী জেলার সদর থানাধীন গিলাবুনিয়া এলাকা হতে ৭৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ রবিউল ইসলাম জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন খবরের ভিত্তিতে র্যাবের একটি দল গিলাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী মোটর সাইকেল চালক মোঃ শাহিন হাওলাদার (৩০ কে ৭৪ পিচ ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ
১৪,৫০০ টাকাসহ আটক করা হয়। আটক শাহিন দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। আটক শাহিন গিলাবুনিয়া গ্রামের, সেলিম হাওলাদারের ছেলে বলে র্যাব জানায়।